আর্মি গলফ ক্লাবে পর্দা নামল ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের

আর্মি গলফ ক্লাবে পর্দা নামল ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের

আর্মি গলফ ক্লাবে পর্দা নামল ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চার দিনব্যাপী ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্ট–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের বিকাশ ও খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

আর্মি গলফ ক্লাবে পর্দা নামল ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের

এবারের টুর্নামেন্টে সর্বমোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মেজর সুলতান মেহেদী রহিম (অব:) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (অব:), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:), লেডিস বিভাগে মিসেস কুসুম ফরিদ এবং জুনিয়র বিভাগে আফিত ইফতেখার ইফরিত বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

আর্মি গলফ ক্লাবে পর্দা নামল ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপের

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়গণ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (এলপিআর)।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed