সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাভারের চাপাইন এলাকায় আজ সোমবার ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ যৌথ অভিযানে তিনজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উভয় বাহিনীর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ২০ রাউন্ড এ্যামুনিশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৭টি রামদা এবং ৬টি সামুরাই উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সরাসরি জানাতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী ও আশেপাশের এলাকায় বেড়েই চলা সন্ত্রাস ও মাদক প্রবণতা রোধে সেনা ও পুলিশ যৌথভাবে গঠনমূলক অভিযান চালিয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed