বগুড়ায় ভুয়া সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ

বগুড়ায় ভুয়া সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ

বগুড়ায় ভুয়া সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়ার শাহজাহানপুর উপজেলার পয়ালগাছা এলাকায় একটি ভুয়া সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও জাল ব্যান্ডরোল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বগুড়ায় ভুয়া সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে শাহজাহানপুরের এবি টোব্যাকো ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কারখানার মালিক একজন প্রতারক হিসেবে পরিচিত এবং কয়েকদিন আগে তিনি এক সাধারণ নাগরিককে পিস্তল তাক করে হুমকি দিয়েছিলেন বলে গোয়েন্দা তথ্যে জানা যায়।

অভিযানকালে কারখানার মালিককে পাওয়া না গেলেও কারখানার ভেতরে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট এবং জাল ব্যান্ডরোল (কাস্টমস টিকিট) উদ্ধার করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বগুড়ায় ভুয়া সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের জাল ব্যান্ডরোল এবং ৮ হাজার ৭০০ প্যাকেট নকল সিগারেট।

অভিযান শেষে জব্দকৃত সিগারেট ও ব্যান্ডরোল কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ভুয়া সিগারেট কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ ও নকল পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান পরিচালনা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed