সুনামগঞ্জ ও সিলেটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বোমা উদ্ধার

সুনামগঞ্জ ও সিলেটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বোমা উদ্ধার

সুনামগঞ্জ ও সিলেটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বোমা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জ ও সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সুনামগঞ্জে একজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ১টি বিদেশি রাইফেল, ৯টি .২২ রাইফেল, ১টি একনলা বন্দুক, ১টি স্নাইপার সদৃশ অস্ত্র ও অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, ৫টি পেট্রোল বোমা, ৭টি ককটেল বোমা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের উপশহর এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড রাবার বুলেট, ১৪টি টিয়ারশেল এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *