চট্টগ্রামের ফটিকছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১

চট্টগ্রামের ফটিকছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১

চট্টগ্রামের ফটিকছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিমনগর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হৃদয় কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি শটগান, ১টি এলজি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি রিভলভারের ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমুনিশন এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

এছাড়া পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি ও বিস্ফোরক প্রস্তুতের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।