সাতকানিয়ায় ইটভাটা ও মাটিখেকোদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

সাতকানিয়ায় ইটভাটা ও মাটিখেকোদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

সাতকানিয়ায় ইটভাটা ও মাটিখেকোদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে পাহাড়, টিলা ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে ৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা মাটিখেকোদের রেখে যাওয়া একটি এক্সক্যাভেটর বিকল করে দেন।

একই সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়ভাবে মাটিখেকো হিসেবে পরিচিত হেলাল উদ্দিন বাবলু, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ রিফাতকে আটকের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ছনখোলা গ্রামের ৬টি ইটভাটায় অভিযান চালানো হয়। এসব ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পাহাড়, টিলা ও টপসয়েল কেটে ইট তৈরি করে আসছে। এ ছাড়াও এওচিয়া ইউনিয়নের কিছু চিহ্নিত মাটিখেকো এ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, সেনাবাহিনীকে ম্যানেজের গুজব সৃষ্টি করে ওই এলাকার কিছু চিহ্নিত মাটিখেকো পাহাড়, টিলা ও টপসয়েল কাটার চেষ্টা করেছিল। পরে সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই একটি এক্সক্যাভেটর বিকল করা হয়েছে। এ ছাড়াও মাটিখেকোদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *