মায়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন আটক

মায়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন আটক

মায়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের সময় ১১৪০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট ও ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহলের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়েছিল।

মায়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন আটক

অভিযান চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস প্রত্যাশা সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে একটি সন্দেহজনক বোট দেখতে পায়। জাহাজটি তল্লাশির উদ্দেশ্যে থামার সংকেত দিলে বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের বোটটি আটক করা হয়।

তল্লাশিতে ওই বোট থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

একই এলাকায় পৃথক অভিযানে ‘এফবি সুরভি’ নামের আরেকটি ফিশিং বোট আটক করা হয়। বোটটি তল্লাশি করে আরও ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। আটককৃত দুই বোটে থাকা চোরাকারবারী চক্রের ১৯ সদস্যকে আটক করা হয়েছে।

মায়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন আটক

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় তারা সিমেন্টগুলো সমুদ্রপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *