বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

আটককৃত বছির উখিয়ার বালুখালী ০৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০)-কে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক দল পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি আভিযানকদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২,৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গা নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোহিঙ্গা নাগরিকসহ ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed