খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)–এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় হাবিলদার মো. পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৪ টুকরা সেগুন কাঠ (মোট ৮৭ দশমিক ৯৮ ঘনফুট) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানায়, উদ্ধারকৃত কাঠ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। দেশের বনজ সম্পদ রক্ষায় সীমান্ত ও জনপদে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।