মাতৃভাষা দিবসে উপলক্ষে থানচি-রুমায় সেনাবাহিনীর ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

মাতৃভাষা দিবসে উপলক্ষে থানচি-রুমায় সেনাবাহিনীর ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা

মাতৃভাষা দিবসে উপলক্ষে থানচি-রুমায় সেনাবাহিনীর ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বান্দরবান পার্বত্য জেলার থানচি-রুমা সীমান্তবর্তী দুর্গম বম অধ্যুষিত গ্রামগুলোতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান করেছে।

২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী প্রতা বম পাড়া, বাকলাই বম পাড়া, সিত্লাংপি বম পাড়া, সেরকর বম পাড়া ও থানদয় বম পাড়াসহ বিভিন্ন দুর্গম গ্রামে দুই শতাধিক মানুষ চিকিৎসা সহায়তা গ্রহণ করেন।

“দি ম্যাজেস্টিক টাইগার্স” খ্যাত ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কের পক্ষে বাকলাই পাড়া সেনা সাবজোন কমান্ডার মেজর আসিফ জুবায়েরের নেতৃত্বে সেনাসদস্যরা গ্রামে গ্রামে গিয়ে এ সেবা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ সশস্ত্র গোষ্ঠীর একটি আস্তানা ধ্বংসের পর স্থানীয়দের মধ্যে ভীতি তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে সেনাবাহিনী নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং গ্রামবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারেন।

চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় কমিউনিটি চার্চের ধর্মযাজক সানত্লিং বম বলেন, দুর্গম এলাকায় দক্ষ চিকিৎসকের মাধ্যমে এ ধরনের সেবা সত্যিই প্রশংসনীয়। সেনাবাহিনীর সহযোগিতায় গ্রামবাসী স্বস্তি অনুভব করছে।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বম অধ্যুষিত গ্রামগুলোতে অনুরূপ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। যেখানে নিয়মিত চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন, সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করেছে।

দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।