কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবি টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পালংখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া এলাকার বক্করের বাড়ির পাশে অবস্থান নেয়। রাত ৯টা ৪৫ মিনিটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পলাতক মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।