পানছড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি

পানছড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি

পানছড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল সাতটার দিকে উপজেলার আদি ত্রিপুরা পাড়া এলাকায় নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

পানছড়ি বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত কাঠসমূহ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পাহাড়ি অঞ্চলে অবৈধভাবে গাছ কাটার প্রবণতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে বনসম্পদ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed