বান্দরবানে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা

বান্দরবানে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা

বান্দরবানে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বান্দরবান সেনানিবাসের এমডিএস মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

বান্দরবানে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা

আয়োজিত কর্মসূচিতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান ব্রিগেডের স্টাফ অফিসার ক্যাপ্টেন সামিউল ইসলাম।

এসময় ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তার কার্যক্রমও অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বান্দরবানে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা

এ কর্মসূচির আওতায় ১০০টি পরিবার ও একটি এতিমখানার মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সম্প্রতি শহরের উজানী পাড়া এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তাও তুলে দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং কঠিন সময়ে সেনাবাহিনী পাশে থাকায় তারা স্বস্তি পেয়েছেন।

বান্দরবানে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।