কক্সবাজারের রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক

কক্সবাজারের রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক

কক্সবাজারের রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. ইমরান (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো. ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।

ওসি মছিউর রহমান জানান, ওই এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়ায় থেকে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি ঘর থেকে এক হাজার ও পাঁচশো টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার জাল টাকা এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, “এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed