বাঘাইছড়ির পতেঙ্গাছড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়ির পতেঙ্গাছড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়ির পতেঙ্গা ছড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি।

গতকাল শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ-এর মারিশ্যা জোনের (২৭ বিজিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ-এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা–দিঘিনালা সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকায় পতেঙ্গা ছড়ায় বিজিবির একটি চৌকস দল ওঁৎ পেতে অবস্থান নেয়।

এ সময় মোটরসাইকেলযোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে দ্রুত পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুনে থাকা মোট ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed