বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মেলা, জমে উঠেছে কেনাকাটা

বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মেলা, জমে উঠেছে কেনাকাটা

বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মেলা, জমে উঠেছে কেনাকাটা

বৃহষ্পতিবার খাগড়াছড়ি মহাজন পাড়া সূর্য শিখা ক্লাবের মাঠে বৈসাবি মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পার্বত্য অঞ্চলের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’কে কেন্দ্র করে শুরু হয়েছে উৎসবের আমেজ।

ত্রিপুরাদের ‘বৈসু’, মারমাদের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিঝু’—এই তিন নামের আদ্যক্ষর নিয়ে গঠিত বৈসাবি উৎসব উপলক্ষে শহরের মহাজনপাড়া সূর্য শিখা ক্লাব মাঠে বসেছে বর্ণাঢ্য বৈসাবি মেলা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে স্থানীয় নারী উদ্যোক্তাদের সংগঠন ‘এগত্তর নারী উদ্যোক্তা’ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, পাহাড়ি নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পোশাক ও গহনার সমাহারে জমে উঠেছে প্রতিটি স্টল। এখানে পাওয়া যাচ্ছে পিনোন-হাদী, ব্লক করা গেঞ্জি, পাঞ্জাবি, থ্রি-পিস, হাতে তৈরি গহনা ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

বৈসাবি উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মেলা, জমে উঠেছে কেনাকাটা

এছাড়া দর্শনার্থীদের আকর্ষণ করছে ঐতিহ্যবাহী খাবার ‘পাজন’সহ নানা ধরনের পাহাড়ি পিঠা ও খাদ্যসামগ্রী।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক কংকনা চাকমা জানান, বৈসাবি উৎসব সামনে রেখে কেনাকাটাকে সহজ করা এবং পাহাড়ি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এই আয়োজন। এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য পাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, চৈত্র মাস এলেই পাহাড়ে বৈসাবির আমেজ শুরু হয়। এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহায়ক।

আয়োজকরা জানান, মহাজনপাড়া সূর্য শিখা ক্লাব মাঠে আয়োজিত এই বৈসাবি মেলা আগামী ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *