কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক

কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক

কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৫ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (২২ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়া একটি বিশেষ অভিযান চালায়। কুতুবদিয়া থানার উজানটিয়া খাল সংলগ্ন এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২৫০ পিস বরফসহ ৫ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত বোট, জাল, ডিজেল ও আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *