সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সেনাবাহিনী থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ২টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল জগন্নাথপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—১টি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, ২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপগান, ১ রাউন্ড ৭.৬৫ মি.মি পিস্তলের গুলি, ৬ রাউন্ড .২২ রিভলভারের গুলি, ৭ রাউন্ড ১২ বোর শটগানের গুলি এবং ১৪০০ রাউন্ড ৫.৫ মি.মি এয়ারগানের অ্যামুনিশন।

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

এছাড়া একটি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ ১৫টিরও বেশি প্রাণঘাতী ধারালো অস্ত্র জব্দ করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সক্রিয় রয়েছে বলেও জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।