এক মাসে এনসিপির দুই শীর্ষ নেতার বান্দরবান সফর, জনমনে কৌতূহল

এক মাসে এনসিপির দুই শীর্ষ নেতার বান্দরবান সফর, জনমনে কৌতূহল

এক মাসে এনসিপির দুই শীর্ষ নেতার বান্দরবান সফর, জনমনে কৌতূহল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এক মাসের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দুই কেন্দ্রীয় নেতার বান্দরবান সফর স্থানীয় জনমনে কৌতূহলের সৃষ্টি করেছে। সর্বশেষ গত ২২ মার্চ বান্দরবান সফরে আসেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের দিন রাতে তিনি বান্দরবান সার্কিট হাউজে অবস্থান করেন এবং সেখানে জেলা জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

যদিও দলীয় সূত্র দাবি করেছে, এটি ছিল তাঁর ব্যক্তিগত বা পারিবারিক সফর।

পরদিন তিনি থানচি উপজেলায় যান এবং তমাতুঙ্গী রিসোর্টে রাত্রিযাপন করেন। পরে ২৪ মার্চ সকালে আলীকদম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। আলীকদম উপজেলার স্থানীয় সংবাদকর্মীদের তথ্য অনুযায়ী, এ সময় উপজেলার পানবাজার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

আলীকদম সফরে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম

এর আগে গত ২২ ফেব্রুয়ারি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা সফর করেন।

স্বল্প সময়ের ব্যবধানে দলের দুই শীর্ষ নেতার পার্বত্য এই অঞ্চলে সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এর পেছনে সম্ভাব্য রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন, যদিও দলীয় নেতারা বিষয়টিকে আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে ব্যক্তিগত সফর বলেই উল্লেখ করছেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীন বলেন, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ব্যক্তিগত সফরেই বান্দরবানে এসেছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *