মহান স্বাধীনতা দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি পিসিসিপির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি পিসিসিপির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি পিসিসিপির শ্রদ্ধাঞ্জলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক নয়ন বড়ুয়া, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রিমনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন, স্বাধীনতার ঘোষণা আসার পর দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

তিনি বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতার মাসে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।