আবারও আগুনে পুড়ল দীঘিনালার বোয়ালখালী বাজার, ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আবারও আগুনে পুড়ল দীঘিনালার বোয়ালখালী বাজার, ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এক বছরের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ওষুধ, কাপড়সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হবে বলে তিনি জানান।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন সম্মিলিতভাবে কাজ করেন।

আবারও আগুনে পুড়ল দীঘিনালার বোয়ালখালী বাজার, ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই দীঘিনালা ও বোয়ালখালী বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জলাশয়ের অভাব থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

ব্যবসায়ীরা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে সম্প্রতি দোকানগুলোতে নতুন পণ্য আনা হয়েছিল। এই সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসায়ী মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এবং অনেকেই নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কা করছেন।

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাজার এলাকায় স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পর্যাপ্ত পানির উৎস এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *