বান্দরবানে চাকমা সমাজের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

বান্দরবানে চাকমা সমাজের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

বান্দরবানে চাকমা সমাজের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলায় চাকমা সমাজের ন্যায্য রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে চাকমা সিভিল সোসাইটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বান্দরবানের চাকমা সমাজ রাষ্ট্রীয় ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়ে আসছে। এর ফলে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সমাজটি ক্রমেই মূলধারার বাইরে চলে যাচ্ছে।

বক্তাদের মধ্যে প্রকৌশলী লুক চাকমা বলেন, গত প্রায় তিন দশকে প্রশাসনিক, রাষ্ট্রীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ পদে চাকমা সমাজের উপস্থিতি ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে এবং বর্তমানে তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে করে সমাজটির উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, গত প্রায় ২৭ বছর ধরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা সমাজের কোনো প্রতিনিধিত্ব নেই, যা স্থানীয় জনগণের ন্যায্য অংশগ্রহণ ও সমতা নিশ্চিতের ক্ষেত্রে গভীর উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দেশের সকল জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চাকমা সিভিল সোসাইটির নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং বান্দরবানে চাকমা সমাজের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রিতি বিকাশ চাকমা, গঙ্গাধন চাকমা, কার্বারী অমর বিজয় চাকমা, শিক্ষক সাধন বিকাশ চাকমাসহ চাকমা সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *