রাঙামাটিতে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রমনা চাকমা আহত, তদন্তের দাবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে এক শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম শ্রমনা দেওয়ান (৯), সে বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর তৃতীয় শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শ্রমনা দেওয়ান রাণীদয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষিকা আছেং রাখাইনের কাছে প্রাইভেট পড়ত।
অভিযোগ অনুযায়ী, পড়া না পারা বা দুষ্টুমির কারণে শিক্ষিকা তাকে বেত দিয়ে মারধর করেন। এতে শিশুটির শরীরে গুরুতর আঘাতের সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে ফুলে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিশুর ওপর এমন আচরণকে নিন্দনীয় উল্লেখ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত শিক্ষিকা আছেং রাখাইনের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার বিরুদ্ধে কঠোর নীতিমালা থাকলেও কিছু ক্ষেত্রে তা মানা হচ্ছে না, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।