দুর্গম পাহাড়ে দুঃসাহসিক টহল: বলিপাড়া ব্যাটালিয়নের নেতৃত্বে সীমান্ত নিরাপত্তায় অনন্য দৃষ্টান্ত

দুর্গম পাহাড়ে দুঃসাহসিক টহল: বলিপাড়া ব্যাটালিয়নের নেতৃত্বে সীমান্ত নিরাপত্তায় অনন্য দৃষ্টান্ত

দুর্গম পাহাড়ে দুঃসাহসিক টহল: বলিপাড়া ব্যাটালিয়নের নেতৃত্বে সীমান্ত নিরাপত্তায় অনন্য দৃষ্টান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুর্গম পাহাড়, উত্তাল নদী আর সীমান্তের নীরব দায়িত্ব—এই কঠিন বাস্তবতার মাঝেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পার্বত্য বান্দরবানের দুর্গম অঞ্চলে এবারও সাহসিকতা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন।

জানা গেছে, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইয়াসির আরাফাত হোসেন-এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার ইয়াংরাই, রেমাক্রি, নাফাখুম, জিন্নাপাড়া, হালিরামপাড়া, দেবতাপাহাড়, অংসাউপাড়া হয়ে নেপিউপাড়া পর্যন্ত বিস্তৃত এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে একটি বিশেষ টহল পরিচালনা করা হয়।

দুর্গম পাহাড়ে দুঃসাহসিক টহল: বলিপাড়া ব্যাটালিয়নের নেতৃত্বে সীমান্ত নিরাপত্তায় অনন্য দৃষ্টান্ত

এই টহল কার্যক্রমে সেনাসদস্যরা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এবং ঝুঁকিপূর্ণ নদীপথ পাড়ি দিয়ে নির্ধারিত এলাকায় পৌঁছান। প্রতিকূল পরিবেশে টহল দলকে পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপন করতে হয়, যেখানে নেই কোনো আরাম-আয়েশ কিংবা নিরাপত্তার নিশ্চয়তা—আছে শুধু দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা।

অধিনায়কের সরাসরি নেতৃত্বে সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টহল পরিচালনা নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কঠিন বাস্তবতার মাঝেও ধর্মীয় অনুশাসন পালনে বিরতি দেয়নি টহল দল; সবাই একসঙ্গে নামাজ আদায় করে দেশের শান্তি ও নিরাপত্তা কামনা করেন।

দুর্গম পাহাড়ে দুঃসাহসিক টহল: বলিপাড়া ব্যাটালিয়নের নেতৃত্বে সীমান্ত নিরাপত্তায় অনন্য দৃষ্টান্ত

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের টহল কার্যক্রম শুধু সীমান্ত নিরাপত্তা জোরদারই করে না, বরং দুর্গম পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির সদস্যরা প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তাদের এই নীরব ত্যাগ, অদম্য সাহস ও ভ্রাতৃত্ববোধই দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তাকে আরও সুদৃঢ় করছে—যা নিঃসন্দেহে জাতির জন্য গর্বের বিষয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।