ইসরায়েলের নাম উল্লেখ না করে লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানালো ৮০ দেশ

ইসরায়েলের নাম উল্লেখ না করে লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানালো ৮০ দেশ

ইসরায়েলের নাম উল্লেখ না করে লেবাননে হামলা ও শান্তিরক্ষী হত্যার নিন্দা জানালো ৮০ দেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লেবাননে অব্যাহত হামলা এবং সেখানে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের (ইউনিফিল) হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ৮০টিরও বেশি দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সদস্য ও নেতাদের ওপর ‘অগ্রহণযোগ্য ও আগ্রাসী আচরণের’ কঠোর সমালোচনা করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত উমর হাদি এই যৌথ বিবৃতিটি পাঠ করেন। উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনকালে ইন্দোনেশিয়ার তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে এই হামলার জন্য সরাসরি কোনও পক্ষকে চিহ্নিত করা হয়নি। যদিও জাতিসংঘের একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিরক্ষী নিহতের দুটি ঘটনার জন্য ইসরায়েল এবং একটির জন্য হিজবুল্লাহ দায়ী।

বিস্ময়কর বিষয় হলো, এই বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের তালিকায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নাম নেই।

সম্প্রতি ২০২৬ সালের শেষে ইউনিফিল মিশন বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চাপ সৃষ্টি করেছিল ওয়াশিংটন।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো ইউনিফিলের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা সতর্ক করে বলেছে, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হতে পারে। একই সঙ্গে বর্তমান সংঘাত নিরসনে সব পক্ষকে জরুরি ভিত্তিতে ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশগুলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *