পহেলা বৈশাখে বান্দরবানে পর্যটকদের জন্য সুখবর: উন্মুক্ত থাকছে পর্যটন কেন্দ্র

পহেলা বৈশাখে বান্দরবানে পর্যটকদের জন্য সুখবর: উন্মুক্ত থাকছে পর্যটন কেন্দ্র

পহেলা বৈশাখে বান্দরবানে পর্যটকদের জন্য সুখবর: উন্মুক্ত থাকছে পর্যটন কেন্দ্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র—নীলাচল, মেঘলা, চিম্বুক পাহাড় এবং প্রান্তিক লেক—এ দিন দর্শনার্থীরা কোনো প্রবেশ ফি ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।

শনিবার (১১ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা নববর্ষকে ঘিরে পাহাড়ে পর্যটকদের আগমন বাড়াতে এবং উৎসবকে আরও প্রাণবন্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিনামূল্যে প্রবেশের এ সুযোগ পর্যটকদের আকৃষ্ট করবে এবং বান্দরবানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে। এতে স্থানীয় পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রতিবছর পহেলা বৈশাখে বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়ে। এবারের এই উদ্যোগ নববর্ষ উদযাপনকে আরও আনন্দঘন করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।