বান্দরবানে সার্বিক উন্নয়ন ও জনসেবার সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সার্বিক উন্নয়ন ও জনসেবার সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সার্বিক উন্নয়ন ও জনসেবার সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলায় সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় জোরদারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি।

May be an image of one or more people and text

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বান্দরবানের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের কার্যকর সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

May be an image of dais and text that says 'বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্সের সাথে মতবিনিময় সভা জনাব দীপেন দেওয়ান এমপি মাননীয় মন্ত্রী, পর্বতয চটগ্রাম বিষয়ক মন্ত্ণালয় প্রধান অতিথি তারিখ: এম্রিল ২০২৬ স্ञান: জেলা প্রশাসকের সলে্লন কক্ষ আয়োজনে: জেল্া প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা ဆရ বান্দরবান T'

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনগণের প্রত্যাশা তুলে ধরেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ ও পানিসহ মৌলিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত। তিনি সংশ্লিষ্ট সকলের দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed