মেঘালয়ে কয়লা তুলতে গিয়ে গর্ত ধসে বাংলাদেশি শ্রমিক নিহত

মেঘালয়ে কয়লা তুলতে গিয়ে গর্ত ধসে বাংলাদেশি শ্রমিক নিহত

মেঘালয়ে কয়লা তুলতে গিয়ে গর্ত ধসে বাংলাদেশি শ্রমিক নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা উত্তোলন করতে গিয়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মেঘালয় পাহাড়ে গর্ত ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মজিবুর রহমান (৩৫)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তের ৯৬/৭-এস পিলার এলাকা দিয়ে মজিবুরসহ একদল শ্রমিক অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের নকলা এলাকায় প্রবেশ করেন কয়লা উত্তোলনের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার দুপুরে পাহাড়ে গর্ত করে কয়লা তোলার সময় হঠাৎ ওপর থেকে কয়লার অংশ ধসে পড়ে। এসময় অন্য শ্রমিকরা বের হতে পারলেও মজিবুর রহমান গর্তের ভেতর আটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করলে তিনি মৃত অবস্থায় পাওয়া যান।

ঘটনার পর তার মরদেহ বাংলাদেশ সীমান্তের লালঘাট গ্রামে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লা উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *