সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ লাখ টাকার মালামাল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (১৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে গরু, চিনি, জিরা, টায়ার, শাড়ি, কম্বল এবং বিপুল পরিমাণ চকলেট ও বিস্কুট। এছাড়াও প্রসাধনী সামগ্রীর মধ্যে ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান ও মেহেদি পাওয়া গেছে। একই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বিড়ি ও মদও উদ্ধার করা হয়।

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ লাখ টাকার মালামাল জব্দ

অন্যদিকে, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারের সময় একটি বড় সুপারি ও শিং মাছের চালান জব্দ করেন বিজিবি সদস্যরা। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *