মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত, হাসপাতালে ভর্তি

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত, হাসপাতালে ভর্তি

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত, হাসপাতালে ভর্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের নাফ নদীসংলগ্ন চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ সাদেক (২৭) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উখিয়ার পালংখালী সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পূর্বে এবং বিআরএম-১৯ পিলার থেকে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে ওই রোহিঙ্গা যুবক আহত হন।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা নতুন নয়; প্রায়ই এ ধরনের ঘটনায় স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।