ভুয়া পরিচয়ে ভারতে এক দশক বসবাস: বাংলাদেশি ‘সত্যসাধু’ গ্রেফতার

ভুয়া পরিচয়ে ভারতে এক দশক বসবাস: বাংলাদেশি ‘সত্যসাধু’ গ্রেফতার

ভুয়া পরিচয়ে ভারতে এক দশক বসবাস: বাংলাদেশি ‘সত্যসাধু’ গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে সানিউর রহমান ওরফে ‘সত্যসাধু’ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ‘অপারেশন প্রহার’-এর অংশ হিসেবে পরিচালিত যাচাই-বাছাই অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ফরিদপুরের বাসিন্দা সানিউর রহমান ২০১৬ সাল থেকে ভারতে অবস্থান করছিলেন। তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় “সত্যানিষ্ঠ আর্য” নামে ভুয়া পরিচয়ে বসবাস করতেন। এছাড়া পশ্চিমবঙ্গ ও দিল্লির বিভিন্ন এলাকাতেও তিনি অবস্থান করেছেন বলে জানা গেছে। গ্রেপ্তারের একদিন আগে তিনি পৌড়ি এলাকায় যান।

জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে তিনি নিজের প্রকৃত পরিচয় স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, বৈধ ভিসা ছাড়াই ভারতে অবস্থান করার পাশাপাশি তিনি ভুয়া পরিচয়ে একটি আধার কার্ড সংগ্রহ করেছিলেন।

তার কাছ থেকে একটি মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট (যার মেয়াদ ২০১৮ সালে শেষ), একটি ভারতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং ইমিগ্রেশন ও ফরেনার্স আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সানিউর রহমান একজন সক্রিয় ব্লগার হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি ভারতে গিয়ে ধর্মান্তরিত হন বলে জানা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *