রাঙামাটিতে একযোগে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ৮ হাজার ৮৭৩ শিক্ষার্থী
![]()
নিউজ ডেস্ক
সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার ১০টি উপজেলায় মোট ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ৮ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৭ হাজার ২১৫ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ৬৮৩ জন, মাদ্রাসা পর্যায়ে ৬৭৪ জন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি পরীক্ষার্থী ৩০১ জন।
শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব রনতোষ মল্লিক জানান, সকাল থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের শৃঙ্খলভাবে আলাদা কক্ষে প্রবেশ করানো হয়। নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
এদিকে, গত বছর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ১১০ জন। সে তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে শিক্ষা বিভাগ জানিয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কঠোর নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বস্তিদায়ক পরিবেশে অংশ নিতে পারছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।