রাঙামাটির বরকলে বিজিবির অভিযানে সেগুন কাঠ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বরকলে অভিযান চালিয়ে গোল সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছোটহরিণা ১২ ব্যাটলিয়ন। কাঠের পরিমাণ ৪০ লগ গাধাল সেগুন কাঠ। যার বর্তমান বাজার মূল্য এক লাখ ৯৮ হাজার ৫৮ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বরকল উপজেলার ছোটহরিণা ভূষণছড়া ইউনিয়নের মীর পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরকল উপজেলার ছোটহরিণা ভূষণছড়া ইউনিয়নের মীর পাড়া এলাকা অভিযান চালায় বিজিবি ছোটহরিণা ১২ ব্যাটলিয়ন টহলরত সদস্যরা। এ সময় ওই এলাকায় অবৈধভাবে লুকিয়ে রাখা হয় প্রায় ৪০ লগ গোল সেগুন কাঠ। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা। পরে কাঠগুলো জব্দ করে বিজিবির ক্যাম্পে নিয়ে আসা হয়।
ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, কাঠগুলো জব্দের তালিকা করা হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।