পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের দাবি, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দীপন তালুকদারের

পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের দাবি, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দীপন তালুকদারের

পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের দাবি, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দীপন তালুকদারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। একইসঙ্গে তিনি নিজেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাঙামাটির কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীপন তালুকদার বলেন, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী অল্প কিছুদিনের মধ্যেই জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। “যদি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হয়, তাহলে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি,”—বলেন তিনি।

পার্বত্য জেলা পরিষদে নির্বাচনের দাবি, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দীপন তালুকদারের

এ বিষয়ে তিনি পার্বত্য মন্ত্রীর সঙ্গেও মৌখিকভাবে আলোচনা করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদে দীর্ঘদিন ধরে যারা দলের জন্য কাজ করে আসছেন, তাদের অগ্রাধিকার দিলে দল আরও সুসংগঠিত থাকবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, এই ঘোষণাকে কেন্দ্র করে দলে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী, পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে আমাদের আবেদন—দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় ‘হাইব্রিড’রা লাভবান হবে।”

অনুষ্ঠানে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচনের পরিবর্তে নিয়োগপ্রাপ্ত সরকার দলীয় প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *