আলীকদমে হামের প্রাদুর্ভাব: সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ মন্ত্রী দীপেন দেওয়ানের

আলীকদমে হামের প্রাদুর্ভাব: সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ মন্ত্রী দীপেন দেওয়ানের

আলীকদমে হামের প্রাদুর্ভাব: সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ মন্ত্রী দীপেন দেওয়ানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মন্ত্রী এ নির্দেশনা দেন। এ সময় তিনি হামে আক্রান্তদের বর্তমান অবস্থা ও চিকিৎসা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, দুর্গম এই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা থাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। তাই স্বাস্থ্য বিভাগের কর্মীদের সার্বক্ষণিক সেখানে অবস্থান করে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোনো রোগী যেন চিকিৎসার অভাবে ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মায়ানমার সীমান্তবর্তী এই এলাকায় হামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। একইসঙ্গে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রোগীদের বিশেষ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।

এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সচেতনতা বৃদ্ধি ও সাহস জোগানোর আহ্বান জানান মন্ত্রী।

উল্লেখ্য, ইতোমধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ সেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদার না করলে এ ধরনের সংক্রামক রোগের ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *