রাঙামাটির বন্দুকভাঙায় ৮ কিমি খাল খনন শুরু, দুর্ভোগ লাঘবে ৪০ দিনের কর্মসূচি

রাঙামাটির বন্দুকভাঙায় ৮ কিমি খাল খনন শুরু, দুর্ভোগ লাঘবে ৪০ দিনের কর্মসূচি

কাপ্তাই হ্রদের ৮ কিলোমিটার এলারাঙামাটির বন্দুকভাঙায় ৮ কিমি খাল খনন শুরু, দুর্ভোগ লাঘবে ৪০ দিনের কর্মসূচিকা জুড়ে খাল খনন শুরু, অংশ নিচ্ছেন ৬০০ গ্রামবাসী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

ইউনিয়নের ত্রিপুরাছড়া থেকে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পানি পথের খাল খনন করা হবে। গতকাল এ খনন কাজের উদ্বোধন করেন বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, খনন কর্মসূচিতে প্রতিদিন প্রায় ৬০০ জন গ্রামবাসী শ্রমিক হিসেবে অংশ নিচ্ছেন এবং ৪০ দিনব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে। কাজ শেষ হলে সহস্রাধিক মানুষ এর সুফল ভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় এলাকার অধিকাংশ খাল শুকিয়ে গেছে। ফলে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় পণ্য পরিবহন, যোগাযোগ এবং চিকিৎসাসেবা গ্রহণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীদের শহরে নিতে ৪-৬ জন মিলে কাঁধে করে বহন করতে হয়। খাল খনন সম্পন্ন হলে এসব দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, ত্রিপুরাছড়া থেকে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত খাল খনন শেষ হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। তিনি বন্দুকভাঙা ইউনিয়নের অন্যান্য এলাকাতেও সরকারিভাবে খাল খননের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বড় একটি অংশ পানিপথনির্ভর হওয়ায় এ ধরনের খাল খনন কর্মসূচি স্থানীয় জনজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *