বান্দরবানে হামের প্রাদুর্ভাব, ৮ জন পজিটিভ শনাক্ত; টিকাদান কার্যক্রম জোরদার

বান্দরবানে হামের প্রাদুর্ভাব, ৮ জন পজিটিভ শনাক্ত; টিকাদান কার্যক্রম জোরদার

বান্দরবানে হামের প্রাদুর্ভাব, ৮ জন পজিটিভ শনাক্ত; টিকাদান কার্যক্রম জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দীর্ঘদিন দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ঘটলেও বান্দরবানে এবার প্রথমবারের মতো একাধিক রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত পরিচালিত পরীক্ষায় মোট ৮ জন রোগীর শরীরে হামের সংক্রমণ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫ জন আলীকদম উপজেলার এবং ৩ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, বর্তমানে জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন, আলীকদম উপজেলায় ৪৫ জন, লামা উপজেলায় ৮ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ জন রোগী চিকিৎসাধীন বা পর্যবেক্ষণে রয়েছেন।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নেই আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে একটি মোবাইল মেডিকেল টিম কাজ করছে এবং নিয়মিতভাবে রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামের বিস্তার নিয়ন্ত্রণে জেলায় ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫৮ হাজার ৪১৩ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২২ এপ্রিল পর্যন্ত ৭টি উপজেলায় মোট ১৩ হাজার ৯৫১ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর সীমাবদ্ধতা ও টিকাদান কাভারেজ কম থাকায় এমন সংক্রমণ দেখা দিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

প্রসঙ্গত, বান্দরবানে প্রথমবারের মতো একসঙ্গে একাধিক হামের রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।