বৈসু উৎসবে খাগড়াছড়ির কামিনী পাড়ায় বর্ণিল আয়োজন, এমাং লাইব্রেরির উদ্বোধন

বৈসু উৎসবে খাগড়াছড়ির কামিনী পাড়ায় বর্ণিল আয়োজন, এমাং লাইব্রেরির উদ্বোধন

বৈসু উৎসবে খাগড়াছড়ির কামিনী পাড়ায় বর্ণিল আয়োজন, এমাং লাইব্রেরির উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন। এ উপলক্ষে কামিনী পাড়ায় এমাং লাইব্রেরির উদ্বোধন, বিভিন্ন খেলাধুলা ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ৫ মাইল এলাকার কামিনী পাড়ায় কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা এবং ইউপি সদস্য নির্মল ত্রিপুরা মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই এমাং লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, এই লাইব্রেরি স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, বৈসু কেবল একটি উৎসব নয়, এটি ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে সহায়তা করে।

পুরস্কার বিতরণ পর্ব শেষে নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed