মণিপুরে সিআরপিএফের গুলিতে নিহত ৩: ১৭ দিন পর দাফনের সিদ্ধান্ত পরিবারের

মণিপুরে সিআরপিএফের গুলিতে নিহত ৩: ১৭ দিন পর দাফনের সিদ্ধান্ত পরিবারের

মণিপুরে সিআরপিএফের গুলিতে নিহত ৩: ১৭ দিন পর দাফনের সিদ্ধান্ত পরিবারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় সিআরপিএফ সদস্যদের গুলিতে নিহত তিন বেসামরিক ব্যক্তির মরদেহ ১৭ দিন মর্গে রেখে প্রতিবাদ জানানোর পর শেষ পর্যন্ত দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার।

শুক্রবার সকালে স্বজনরা ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (রিমস) হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ গ্রহণের প্রস্তুতি শুরু করেন। নিহতদের শেষকৃত্য বিষ্ণুপুর জেলার ফৌগাকচাও ইখাই থানার অধীন লামথাবুং এলাকায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিহতরা হলেন লাইশরাম জিতেন, ওয়াহেংবাম ববি এবং হুইদ্রম হেনরি ওরফে মাইকেল। গুলির ঘটনার বিচার এবং দায়ীদের জবাবদিহির দাবিতে তাদের মরদেহ এতদিন মর্গে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল বলে জানা গেছে।

গত ৭ এপ্রিল জেলার ত্রোংলাওবি এলাকার কাছে গেলমনে এ গুলির ঘটনা ঘটে, যা পুরো রাজ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা শুরু থেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এর আগে ভোরে একটি বিস্ফোরণে মা’র সঙ্গে ঘুমিয়ে থাকা দুই সহোদর শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হন।

উল্লেখ্য, এ ঘটনার পর থেকে মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।