কাপ্তাইয়ে পাচারচক্রের কবল থেকে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

কাপ্তাইয়ে পাচারচক্রের কবল থেকে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

কাপ্তাইয়ে পাচারচক্রের কবল থেকে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় পাচারকারীদের কবল থেকে অত্যন্ত বিরল প্রজাতির একটি মালায়ন নাইট হিরোন পাখি উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে একটি দল ব্যাঙছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন বনবিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ সংশ্লিষ্ট সদস্যরা।

কাপ্তাইয়ে পাচারচক্রের কবল থেকে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পাচারকারীরা বিরল এই পাখিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, উদ্ধারকৃত পাখিটি বর্তমানে বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে এবং এর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিদদের মতে, মালায়ন নাইট হিরোন দক্ষিণ ও পূর্ব এশিয়ায় সীমিতভাবে দেখা যায় এবং বাংলাদেশে এর উপস্থিতি অত্যন্ত বিরল। কাপ্তাই জাতীয় উদ্যান-এর গভীর অরণ্যে মাঝে মধ্যে এই পাখির বিচরণ দেখা গেলেও সাধারণত এটি মানুষের চোখে পড়ে না।

বনবিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, পাচারকারীরা গহীন বন থেকে পাখিটি ধরে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় জড়িত চক্রকে শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *