জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা, রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা, রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা, রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি।

মঙ্গলবার (৫ মে) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে অবস্থিত জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রণি, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান। এ সময় জেলা কমিটির সহ-সভাপতি জ্যৌতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসেন ও মো. ইসহাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা, রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, শফিকুল ইসলাম ও সাজিদ ইমতিয়াজ, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে রাঙামাটি সরকারি কলেজ, লংগদু, কাউখালি, কর্ণফুলি ডিগ্রি কলেজ, রাজস্থলি ও জুরাছড়ি উপজেলার ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের একটি পরীক্ষিত সংগঠন। তিনি জানান, শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমান-এর নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা, রাঙামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রাঙামাটি জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী হবে।

উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনের পরপরই পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধের পর গতকাল দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে রাঙামাটি শহরে। পরে শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।