চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হলো কেএনএফের ৩১ হাজার পোশাক

চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হলো কেএনএফের ৩১ হাজার পোশাক

চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হলো কেএনএফের ৩১ হাজার পোশাক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামে এক বছর আগে জব্দ করা পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (KNF) সদস্যদের বিপুল পরিমাণ সামরিক কায়দার পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার নগরীর মনসুরাবাদ পুলিশ লাইন্সে ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংস করে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা বিপুল পরিমাণ আলামত দীর্ঘদিন সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা দেখা দেওয়ায় আদালতের আদেশ অনুযায়ী এসব পোশাক ধ্বংস করা হয়েছে।

চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হলো কেএনএফের ৩১ হাজার পোশাক

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ মে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বিভিন্ন স্থান থেকে সামরিক ধাঁচের বিপুল পরিমাণ পোশাক জব্দ করা হয়। পরবর্তীতে বায়েজিদ বোস্তামি থানায় দায়ের করা মামলার তদন্তে জানা যায়, এসব পোশাক পার্বত্য চট্টগ্রামে সক্রিয় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে আলামত হিসেবে এসব পোশাক সংরক্ষণের ফলে অপব্যবহার বা বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।

পরে আদালত বিচারিক প্রয়োজনে ১০০টি পোশাক নমুনা হিসেবে সংরক্ষণের নির্দেশ দেন এবং বাকি ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংসের আদেশ দেন। নির্দেশনা অনুযায়ী পোশাকগুলো ধ্বংস করা হয়েছে এবং সংরক্ষিত নমুনা আদালতের মালখানায় রাখা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *