বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত, আধুনিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত, আধুনিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত, আধুনিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সম্মেলনে তিনি উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত, আধুনিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা

তিনি দেশের আকাশসীমা সুরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন এবং দেশমাতৃকার সেবায় বাহিনীর অব্যাহত অবদানের প্রশংসা করেন।

বিমান বাহিনী প্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। তিনি সকল সদস্যকে দেশসেবায় আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভবিষ্যতে বিমান বাহিনী নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সংশ্লিষ্ট এয়ার অফিসারগণ ও পরিচালকবৃন্দ সরাসরি অংশ নেন।

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত, আধুনিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা

এছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিসমূহের এয়ার অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

প্রসঙ্গত, নিয়মিত এ ধরনের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর কৌশলগত পরিকল্পনা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির দিকনির্দেশনা নির্ধারণ করা হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।