খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মোঃ ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক সদস্য নিহত

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র খাগড়াছড়ি জেলার সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করেন।

তিনি বলেন, “পরিকল্পিতভাবে আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে। পাহাড়ে আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই এ ধরনের হত্যাকাণ্ড চালানো হচ্ছে।”

তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *