সেন্টমার্টিন ও টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক ১৩, উদ্ধার মাদক ও পাচারপণ্য

সেন্টমার্টিন ও টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক ১৩, উদ্ধার মাদক ও পাচারপণ্য

সেন্টমার্টিন ও টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক ১৩, উদ্ধার মাদক ও পাচারপণ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে মাদক কারবারের অভিযোগে ১০ জন এবং মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের চেষ্টার অভিযোগে আরও ৩ জনকে আটক করা হয়। একইসঙ্গে বিদেশি মদ ও বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

বুধবার (৬ মে) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপকূলীয় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল একটি সন্দেহভাজন মাছধরা নৌকায় তল্লাশি চালায়। এ সময় নৌকাটি থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নৌকায় থাকা ১০ জনকে আটক করা হয়।

একই দিনে দ্বিতীয় অভিযান চালানো হয় টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায়। কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য পাচারের চেষ্টাকালে একটি বোট আটক করে। তল্লাশিতে বোটটি থেকে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা জব্দ করা হয়। পাচারের অভিযোগে বোটসহ তিনজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য, খাদ্যসামগ্রী ও অভিযানে ব্যবহৃত নৌযান বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *