খাগড়াছড়িতে জামায়াতের রুকন সম্মেলন থেকে পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের আহ্বান

খাগড়াছড়িতে জামায়াতের রুকন সম্মেলন থেকে পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের আহ্বান

খাগড়াছড়িতে জামায়াতের রুকন সম্মেলন থেকে পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ের সম্ভাবনাময় সম্পদ, পর্যটন ও মানবসম্পদ কাজে লাগাতে হলে আগে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার খাগড়াছড়ি শহরের দারুল আইতামে আয়োজিত দিনব্যাপী রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে এবং উন্নয়নের গতি ব্যাহত করছে।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি দূর না হলে এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জাতীয় ঐক্য ও ন্যায্যতাভিত্তিক শাসনই পারে এ সংকট থেকে উত্তরণ ঘটাতে।

রুকনদের উদ্দেশে তিনি বলেন, একজন রুকন শুধু দলীয় কর্মী নন, বরং আদর্শ সমাজ গঠনের অগ্রসৈনিক। তাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ ধারণ করে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আমিন চৌধুরী, নুর আহমদ আনোয়ারী এবং এয়াকুব আলী চৌধুরী।

বক্তারা পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *