কুরুচিপূর্ণ মন্তব্যে উত্তপ্ত মাটিরাঙ্গা: সাংবাদিক, প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে বক্তব্যে তীব্র নিন্দা

কুরুচিপূর্ণ মন্তব্যে উত্তপ্ত মাটিরাঙ্গা: সাংবাদিক, প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে বক্তব্যে তীব্র নিন্দা

কুরুচিপূর্ণ মন্তব্যে উত্তপ্ত মাটিরাঙ্গা: সাংবাদিক, প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে বক্তব্যে তীব্র নিন্দা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সাংবাদিক, প্রশাসন ও সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার তবলছড়ি চত্বরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ ঘটনা ঘটে।

বিতর্কিত বক্তব্য প্রদানকারী হাসানুল হক কুমুদিনী ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি এবং ফারিয়ার সদস্য। তিনি মাটিরাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।

গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘দালালবিরোধী’ অভিযানে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক সাংবাদিকদের ‘দালাল’ আখ্যা দিয়ে বলেন, “সাংবাদিকরা বাংলাদেশের নিকৃষ্ট জাতি, তারা দালালি করে খায়।” তিনি আরও বলেন, যদি ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দালাল হয়, তবে ইউএনও, ওসি এবং সেনাবাহিনীসহ দেশের সব পেশাজীবীই দালাল—যা উপস্থিতদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

কুরুচিপূর্ণ মন্তব্যে উত্তপ্ত মাটিরাঙ্গা: সাংবাদিক, প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে বক্তব্যে তীব্র নিন্দা

এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল এক বিবৃতিতে বলেন, “সাংবাদিক, প্রশাসন, পুলিশ ও দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া জানান, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।