আসামে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৪ জনকে আটক: মুখ্যমন্ত্রী

আসামে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৪ জনকে আটক: মুখ্যমন্ত্রী

আসামে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৪ জনকে আটক: মুখ্যমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ১৪ জনকে সীমান্তে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও আসাম পুলিশ। এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ভারত প্রবেশের আগেই আসাম পুলিশ ও বিএসএফের সাহসী সদস্যরা তাদের আটকে দিয়েছে। সীমান্তে আমাদের বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে এবং অনুপ্রবেশের সব প্রচেষ্টা প্রতিহত করছে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি জোরদার রয়েছে এবং অবৈধ অভিবাসন ও জোরপূর্বক জনসংখ্যাগত পরিবর্তনের বিরুদ্ধে তার সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তবে ঘটনাটি আসামের কোন জেলায় ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তবর্তী আসামের প্রায় ২৬৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ধুবরি, সাউথ সালমারা-মানকাচার, শ্রীভূমি এবং কাছাড় জেলায় বিস্তৃত। সাম্প্রতিক এ ঘটনা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যটির চলমান তৎপরতারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed