পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে: পার্বত্য মন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তাঁর মতে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে পর্যটন খাত সীমিত রাখা বা উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে নিরাপত্তা বাহিনীগুলো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তাই পর্যটন খাতকে সম্পূর্ণ উন্মুক্ত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। তাঁর মতে, এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
গোলটেবিলে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।