‘পাহাড়ে ঈদ’ বিশেষ আয়োজনে এক মঞ্চে পার্বত্য চট্টগ্রামের নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’ সম্প্রচার করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র।
বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং ও গুর্খা—এই নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা একসঙ্গে অংশ নিয়েছেন দুই পর্বের এই বিশেষ আয়োজনে। ঈদের চতুর্থ ও পঞ্চম দিনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
অনুষ্ঠানে প্রতিটি জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব ভাষা, ঐতিহ্যবাহী পোশাক, সুর ও নৃত্যধারার মাধ্যমে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক রূপ তুলে ধরেছেন। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠী কীভাবে ঈদ উদযাপনকে তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে মিশিয়ে নেয়, সেই চিত্রও উঠে এসেছে অনুষ্ঠানে।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের এই উদ্যোগকে পার্বত্য অঞ্চলের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিটিভির নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী এবং উপস্থাপনায় ছিলেন ভ্যালেন্টিনা ত্রিপুরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসাইন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।